Skip to content

রাষ্ট্রপতির কাছে নতুন ইসির তালিকা হস্তান্তর আজ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আজ (সোমবার) রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে গঠিত সার্চ কমিটি ইসি পুনর্গঠনে তাদের প্রস্তাবিত ব্যক্তিদের নামের তালিকা হস্তান্তর করবে।

০৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সার্চ কমিটির সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সার্চ কমিটির সদস্যরা বিকাল ৫টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্চে নিজেদের মধ্যে সর্বশেষ বৈঠক করবেন। এই বৈঠকেই ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্টপতির কাছে নিয়ে যাবেন। এরপরই রাষ্ট্রপতি মঙ্গলবার একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেবেন। সেটির আদেশও মঙ্গলবার জারি হতে পারে। আগামী বৃহস্পতিবার নতুন কমিশনের শপথ হতে পারে এবং ওইদিনই প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজন কমিশনার যোগ দেবেন।

নির্বাচন কমিশন গঠনে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা ১০ জনের নাম দেয়ার কথা।

সার্চ কমিটির একাধিক সদস্য বলেন, সোমবারের বৈঠকে সুপারিশ করা লোকজনের নাম চূড়ান্ত করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫