Skip to content

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নিহত

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীতে ইত্তেফাক মোড়ে চলন্ত বাস উল্টে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক গোলাম হোসেন (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- জালাল উদ্দিন, শাহিদা ও সুজন।

দুর্ঘটনার বিষয়টি জানান- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। নিহত ব্যক্তির প্যান্টের পকেটে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে তিনি বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫