Skip to content

তুরস্কে ৭৪৮ জন সন্দেহভাজন আইএস সদস্য আটক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
তুরস্কের নিরাপত্তা বাহিনী জঙ্গি সংগঠন আইএস-এর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে প্রায় সাড়ে সাত’শ লোককে আটক করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহান্তে দেশের ২৯টি প্রদেশে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী পুলিশ প্রথম পর্যায়ে ৭৪৮ ব্যক্তিকে আটক করে।

বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী অভিযানে পুলিশ অসংখ্য দস্তাবেজ, ডিজিটাল সামগ্রী, দুটি বন্দুক, চারটি রাইফেল এবং গুলি উদ্ধার করেছে।

এদিকে সরকারি বার্তা সংস্থা আনাদলুর খবরে ৭৬৩ জনকে আটকের কথা জানান হয়।

গত নববর্ষের প্রাক্কালে ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলা চালিয়ে এক ব্যক্তি ৩৯ জনকে গুলি করে হত্যা করার একমাস পর এই গণআটকের ঘটনা ঘটলো। ওই ঘটনার পর গত ১৬ জানুয়ারি পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট উজবেক নাগরিক আবদুল গাদির মাসারিপভকে আটক করতে সক্ষম হয়।

ওই সময় গণমাধ্যমের খবরে প্রকাশ পায় যে, মাসারিপভ ইস্তাম্বুলের প্রধান স্কোয়ার এবং বিরোধী কুমহুরিয়াত পত্রিকার দফতরে হামলা চালানোর কথাও ভাবছিলো।

তুরস্ককে যখন সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত জঙ্গি গ্রুপগুলোকে সহায়তা করার দায়ে অভিযুক্ত করা হচ্ছে ঠিক সেই সময়েই এই আটকাভিযান পরিচালিত হলো। তুরস্কের বিরুদ্ধে আইএসের কাছ থেকে চোরাই তেল কেনার অভিযোগও রয়েছে।

সূত্র: প্রেসটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫