Skip to content

ট্রাম্পের অভিবাসী নীতি > চাপের মুখে প্রবাসী বাঙালি ট্যাক্সি চালকরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির পর চাপের মুখে পড়েছে নিউইয়র্কের ট্যাক্সি চালক পেশায় নিয়োজিত প্রবাসী বাঙালিরা। বিদ্বেষমূলক পরিস্থিতিতে পড়ার আশঙ্কার মত মানসিক চাপ ছাড়াও অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা।

নিউইয়র্কে বিভিন্ন দেশের প্রায় এক লাখ অভিবাসী ট্যাক্সি চালনা পেশায় নিয়োজিত। এদের কেউ কেউ জড়িত উবার চালনার সঙ্গে। এরমধ্যে নারী-পুরুষ মিলিয়ে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ৩০ হাজার। অনেকেই লেখাপড়ার ফাঁকে কিংবা পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন একাজ।

কিন্তু ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর তারা এখন উদ্বিগ্ন বর্ণবাদীদের বিদ্বেষের মুখোমুখি হবার আশঙ্কায়। অনেকে গাড়ি নিয়ে রাস্তায় বেরোতেও শঙ্কা বোধ করছেন। যাত্রীদের অনেকে উবারের অ্যাপস মুছে ফেলায় কমে গেছে এর গ্রাহক সংখ্যা।

ভবিষ্যতে অভিবাসী নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ পড়বে কিনা এ প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছেন অনেকে।

ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পরিষদে উবার-এর সিইও ট্রাভিস ক্যালানিক যোগ দেয়ার ঘটনায় অ্যাপ মুছে ফেলে উবার প্রত্যাখ্যান করে ৩ লাখ গ্রাহক। ধারণা করা হচ্ছে, তার পদত্যাগেও এসব গ্রাহক আর উবারে ফিরবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫