Skip to content

ব্যবসায়ী হতে চেয়েছিলেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক ॥
বলিউড তারকা প্রীতি জিনতা অভিনয় পেশা থেকে ব্যবসায়ী হতে চেয়েছিলেন। সিনেমা থেকে দূরে থাকার জন্য এখন রীতিমত জায়গাই হারিয়েছেন প্রীতি জিনতা। ব্যবসায়ী হওয়ার জন্যই মূলত আইপিএল-এ নেমেছিলেন প্রীতি। ভারতে ক্রিকেট খেলা ব্যবসায়িক সমাজে বড় একটি ভূমিকা রাখে সব সময়। তাই তারকারা ব্যবসায় নামার ক্ষেত্রে ক্রিকেটকেই বেছে নেয়। কিš‘ প্রীতি দু’কুলই হারিয়েছেন। ব্যবসায়ী হওয়ার স্বপ্নও পূরণ হয়নি, আবার অভিনয় থেকেও অনেকটা দুরে চলে গেছেন তিনি। ২০১৬ সালের শুর“র দিকে গোপন বিয়ের খবরে কয়েক দিন মিডিয়ায় এসেছিল প্রীতির খবর, তাও আর কেউ আলাপ করছে না এখন। এক সময়ের পর্দা কাঁপানো এ তারকার হাতে ‘ভাইজি সুপারহিট’ নামের মাত্র একটি সিনেমা ব্যতীত আর কোন সিনেমা নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫