Skip to content

আমিরাতে নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন; লাভবান হবে মেধাবীরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে। গত রবিবার দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুতম মন্ত্রীপরিষদ বৈঠকের পর তাঁর টুইটারে নতুন এই ভিসা ব্যবস্থা অনুমোদনের কথা নিশ্চিত করেছেন। আমিরাতের শিক্ষা, চিকিৎসা ও টুরিজম খাতগুলোতে মেধাবীদের আকৃষ্ট করতে নতুন এ ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে সরকার।

গত রবিবার মন্ত্রিপরিষদের বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুতম নতুন এ ভিসা ব্যবস্থা চালুর অনুমোদন দিয়েছেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ, উপপ্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল এ্যাপায়ারমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদও উপস্থিত ছিলেন।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুতম টুইটারে বলেছেন, ‘নতুন এই ভিসা ব্যবস্থা চিকিৎসা, বিজ্ঞান ও গবেষণা খাতেও শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করবে’।

তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সুযোগের ভূমি, আমাদের অর্থনীতিও ভবিষ্যতে শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করবে। এ ভিসা নীতির আওতায় বিশেষ বিশেষ ক্যাটাগরিতে ভিজিট ভিসায় আমিরাতে অবসহান করে কাজ করা যাবে।

সাধারণত ভিজিট ভিসায় এসে আমিরাতে কোন কাজ করা নিষেধ আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫