Skip to content

আদনান হত্যায় ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাংয়ের ৮ জন আটক

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর উত্তরায় কিশোর আদনান কবির হত্যাকাণ্ডে আটজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানী বিভিন্নস্থান থেকে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস গ্যাং’ গ্রুপের দলনেতাসহ আটকজনকে আটক করা হয়েছে।

বেলা ১১টার পর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবিরকে খেলার মাঠে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে প্রতিপক্ষপর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫