Skip to content

আবারও বাড়ল স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন এ দাম অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম ৫৮৩ টাকা থেকে ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে। যা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৫৮৩ থেকে সর্বোচ্চ ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে (১১.৬৬৪ গ্রাম) ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেটের ৪৪ হাজার ৯৬৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৯ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়াও সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম পড়বে ২৫ হাজার ৬৬০ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট রূপার (ক্যাডমিয়াম) দাম এক বাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয় দফায় স্বর্ণের দর বাড়ানো হলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫