Skip to content

ভারতে বাংলাদেশের চ্যানেল প্রচারের উদ্যোগ: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের মাধ্যমে দেশটিতে বিটিভির অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সংসদকে বুধবার তিনি জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় এ বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে।

সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন দূরদর্শন ও বিটিভির মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর টেলিভিশন ভারতে সম্প্রচারের ইস্যুটি সার্ক ফোরামে তোলার উদ্যোগ চলছে বলেও জানান ইনু।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫