Skip to content

নতুন নির্বাচন কমিশনকে কাজের সুযোগ দেওয়া উচিত

স্টাফ রিপোর্টার ॥
সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছেন তাতে নানা ত্রুটি নিয়ে আলোচনা করা যায়। আমি সেই আলোচনায় যেতে চাই না। নতুন যে নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে, আগামী ১৫ ফেব্রুয়ারি যারা শপথ নেবেন সবার উচিত সেই নির্বাচন কমিশনকে সময় দেওয়া। আমি আশা করব, তাদের সম্পের্কে যে সব কথা ও অভিযোগ সামনে এসেছে সেই বিষয়গুলোর ঊর্ধ্বে উঠে তারা কাজ করে প্রমাণ করবেন যে, তাদের বিষয়ে যে কথা উঠেছে তা সত্য নয়। আমার মনে হয়, এটাই হওয়া উচিত সব রাজনৈতিক দলের চাওয়া।

বুধবার রাতে চ্যানেল আই-এর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এ মন্তব্য করেন সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক গোলাম মোর্তোজা।

তিনি আরো বলেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য এসেছে বিএনপির পক্ষ থেকে এবং এটা তারা করতেই পারে। কেননা তার বিষয়ে বিএনপির একটা শঙ্কা আছে। বিএনপির আমলেই তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল। পরে আওয়ামী লীগের আমলে অবশ্য আবার ফিরে এসেছেন এবং পদোন্নতিও পেয়েছেন। এই কারণে বিএনপির ভেতরে তার বিষয়ে শঙ্কা থাকতেই পারে।

গোলাম মোর্তোজা আরো বলেন, বিতর্ক তৈরির একটি কথা হচ্ছে। অর্থাৎ নতুন এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক তৈরি করা হলে সেটি আর কাজ করতে পারবে না। তবে আমি বলব নতুন নির্বাচন কমিশন নিয়ে যেন কোন প্রকার বিতর্ক তোলা না হয় বরং তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫