Skip to content

পাচারচক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার ॥
চেতনানাশক ওষুধ প্রয়োগে শিশু অপহরণ, হত্যা, লাশ গুম ও বিদেশে পাচারচক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

খুদেবার্তায় জানানো হয়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে চক্রের মূল হোতা ও দুই নারী রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

খুদেবার্তায় আরো জানানো হয়, গ্রেপ্তার ছয়জনকে নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা হবে। এতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫