Skip to content

শহীদ মিনারে খালেদা জিয়ার আগমনের সময় আগাম জানতে চাইবে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥
এবার অমর একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কখন আসবেন- তা পুলিশকে আগাম জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে পুলিশ। অন্যবারের তুলনায় এবার এ বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

সম্প্রতি পুলিশের একটি বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অমর একুশেতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

শাহবাগ থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, গত বছর বিএনপির চেয়ারপারসন পথে অপেক্ষমান ছিলেন, কেননা, সেসময় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী অবস্থান করছিলেন শহীদ মিনারে। এমন অবস্থা ভাল দেখায় না, কোনো বিপদাপদও তো ঘটতে পারে। সেজন্য এবার পুলিশ আগাম সময় জানতে চাইবে, কখন আসবেন বিএনপির চেয়ারপারসন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এবার এটা করা হচ্ছে গুরুত্বসহ।

এবার খালেদা জিয়াকে সরাসরি ভিআইপি সড়ক দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ব্যবস্থা করা হবে বলে জানান ওসি।

অমর একুশের দিন অন্যবার যে পদ্ধতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ, একই পদ্ধতি এবারও অবলম্বন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে অতি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পুলিশের বৈঠকে।

বৈঠক সূত্র জানায়, নতুন সংযোজন একটাই- নজরদারির মাত্রা বৃদ্ধি। ধারণা করা হচ্ছে- এবার জনসমাগম ঘটবে পূর্বের চেয়ে বেশি।

সূত্র আরও জানাচ্ছে- গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একুশে ফেব্রুয়ারির এক সপ্তাহ আগেই নিñিদ্র  নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। অন্যবার এটা করা হলেও এবার করা হবে আরও সুচিন্তিত এবং সুপরিকল্পিতভাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫