Skip to content

রোববার শুরু ৩৭তম বিসিএস পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা রোববার (১২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। এ পরীক্ষাকে কেন্দ্র করে নানা সতর্কবার্তা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে কেউ মোবাইল ফোন, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বই-পুস্তক এবং ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবে না। যদি কেউ এ শর্ত অমান্য করে তবে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। পাশাপাশি পরীক্ষার বিধিমালা ভাঙ্গার কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শুধুমাত্র ১৪ ফেব্রুয়ারি গাণিতিক যুক্তি (বিষয় কোড-০০৮) বিষয়ের পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সায়েন্টেফিক ক্যালকুলেটর আনা যাবে না, আনলে অবৈধ বলে বিবেচিত হবে।

গাণিতিক পরীক্ষার দিন ছাড়া অন্য পরীক্ষার দিনগুলোতে কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে প্রার্থীদের সতর্ক করেছে পিএসসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫