Skip to content

অভিবাসীদের জন্য নতুন ‘নির্বাহী আদেশ’ জারি করবেন ট্রাম্প

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সাত দেশের মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন না বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। কিন্তু ট্রাম্প অভিবাসীদের জন্য নতুন করে আরেকটি ‘নির্বাহী আদেশ জারি’ করবেন বলে মনে করা হচ্ছে।

ফ্লোরিডাতে যাবার পথে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের আভাস দিয়েছেন, সুপ্রিম কোর্টে যাবার বদলে তিনি বরং অভিবাসীদের জন্য নতুন করে আরেকটি ‘নির্বাহী আদেশ জারি’ করবেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, ‘আমরা এই লড়াইয়ে জিতবো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সময়টা একটু বেশি লাগছে।

তিনি আরও বলেন, ‘একেবারে নতুন করে আরেকটা আদেশ জারি করা থেকে শুরু করে আমাদের সামনে আরো অনেক পথই খোলা আছে।’

নতুন আদেশ সম্পর্কে কিছু স্পষ্ট করে না বললেন নি। শুধু অভাস দিয়েছেন, যে পরিবর্তন করা হবে তা খুব সামান্যই হবে।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান, ইরাক, সিরিয়াসহ মুসলিম সাতটি দেশের নাগরিকদের সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ রেখে সেসব দেশের নাগরিক ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে সিয়াটেল- এর আদালতের আদেশে সে নিষেধাজ্ঞা ¯’গিত হয়ে যায়।

আদালতের এ আদেশের বিরুদ্ধে হোয়াইট হাউজের আপিল আবেদনও ইতোমধ্যেই খারিজ হয়ে যায়। অথচ এই বিষয়ের চূড়ান্ত নিষ্পত্তির জন্য ট্রাম্পের সুপ্রিম কোর্টে যাবার পথ খোলা ছিল।

কিন্তু মার্কিন গণমাধ্যম এই আভাস দিচ্ছে যে, ট্রাম্প সুপ্রিম কোর্টে না গিয়ে অভিবাসীদের জন্য নতুন এক নির্বাহী আদেশ জারি করতে পারেন। সূত্র : বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫