Skip to content

তাহসান-ভাবনার ‘বরষা’র বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক ॥

মহরত, শুটিং, ডাবিং, এডিটিং শেষ হয়েছে ‘বরষা’ ছবির। এবার আমন্ত্রিত অতিথিরা দেখবেন এটি। এরপরই সবার জন্য উন্মুক্ত করা হবে আলোচিত ছবি ‘বরষা’।

প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে জুটি বেঁধেছেন তাহসান খান ও আশনা হাবীব ভাবনা। রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় অনিমেষ আইচ পরিচালিত ‘বরষা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এখানে উপস্থিত থাকবেন ‘বরষা’র শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।

৯ জানুয়ারি মহরত শেষে শুটিংয়ে গড়ায় ‘বরষা’। এরই মধ্যে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। ভালোবাসা দিবস উপলক্ষে অন্তর্জালে উন্মুক্ত করা হবে তাহসান-ভাবনার প্রথম রসায়ন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫