Skip to content

শপথ নিলেন ৮ বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া আট বিচারপতি শপথ নিয়েছেন। রোববার সুপ্রিমকোর্ট এর জাজেস লাউঞ্জে আট বিচারপতিকে পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শপথ নেয়া আট বিচারপতি হলেন- বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সোহরাওয়ারদী ও বিচারপতি মো. সেলিম।

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি এই আট বিচারপতিসহ মোট ১০ জনকে হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারি এই আট বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫