Skip to content

এসএসসির প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে রাজধানীতে আটক ৬

স্টাফ রিপোর্টার ॥
চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে  ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার দিবাগত রাতে ডিবি উত্তর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী জানান, বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫