Skip to content

গাজীপুরে বাজারে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর কাঁচা বাজারে আগুনে ৬টি দোকান পুড়ে গেছে। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে কাঁচা বাজারের ছয়টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫