Skip to content

আরেকটি ভোটারবিহীন নির্বাচনের প্রস্তুতি নিতে নুরুল হুদাকে নিয়োগ : ফারুক

স্টাফ রিপোর্টার ॥
২০১৪ মতই আরেকটি ‘ভোটারবিহীন’ নির্বাচনের প্রস্তুতি নিতে সিইসি হিসাবে নুরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমুল নাগরিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

জয়নাল আবেদিন ফারুক বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য নুরুল হুদাকে সিইসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই দু’বছর ভোটারবিহীন নির্বাচনেরর জন্য তার ট্রেনিং হবে। এর জন্য রাষ্ট্রপতি আওয়ামী লীগের কমিশন গঠন করেছে।

তিনি বলেন, আগামীকাল সিইসি শপথ গ্রহণ করবেন। এরপর তার চেয়ারে বসবেন। পরে রকিব কমিশনের মতই স্থানীয় সরকার নির্বাচন করবেন তিনি। কারণ প্রধানমন্ত্রীর কথা ছাড়া তিনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না।

সহায়ক সরকার নিয়ে সরকারকে আলোচনার দার উন্মুক্ত করার আহ্বান জানিয়ে ফারুক বলেন, খোলা মাঠে গোল দেওয়ার চেষ্টা করবেন না। সরকারকে বলতে চাই, যদি খেলার প্রতিপক্ষ চান তাহলে বিএনপির জন্য নির্বাচনের পথ উন্মুক্ত করুন। নির্বাচনকালীন সরকারকে নিয়ে আলোচনা শুরু করুন।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রতাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, প্রশ্নপত্র ফাঁসের জন্য পরীক্ষা বন্ধ করা হচ্ছে। কিন্তু পরীক্ষা বন্ধের প্রতিকার পাওয়া যাবে না। এর জন্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এতে বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্যে রাখেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫