Skip to content

সালাহউদ্দিনসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, রাজধানীর যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আজ আমলে নেন বিচারক। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপির মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সপু। এ ছাড়া বাকি আসামিরা সাধারণ নেতাকর্মী।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় যাত্রবাড়ী থানা পুলিশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। সে মামলার পর পুলিশ তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে। সে অভিযোগপত্র বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫