Skip to content

গৌরীপুর উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গৌরীপুর উপজেলা পরিষদের পাশের দোকান থেকে তায়েবুরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, তায়েবুরের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনার পূর্বধলা থানায় সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পূর্বধলা থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তায়েবুরকে বুধবার আদালতে হাজির করা হবে।

তায়েবুর রহমানের বিরুদ্ধে ২০১৪ সালের ১২ ডিসেম্বর গৌরীপুর বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন বকুলের ওপর হামলার মামলাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।

হিরনকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি অবিলম্বে হিরনের মুক্তি দাবি করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫