Skip to content

পুরনো প্রেমিকের সঙ্গে নয়া প্রেমে অ্যাঞ্জেলিনা জোলি!

বিনোদন ডেস্ক ॥
শোনা যাচ্ছে, জোলির জীবনে এসেছে বিশেষ একজন। অভিনেতা এবং গায়ক জেয়ার্ড লেটোর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জোলি, এমনটিই শোনা যাচ্ছে বিদেশি গণমাধ্যমে।

অনেকদিন আগে থেকেই অ্যাঞ্জেলিনা জোলি জেয়ার্ড লেটোর প্রতি দুর্বল। ১৯৯৯ সালে ‘গার্ল ইন্টেরাপ্টেড’ ছবিতে কাজ করতে গিয়ে প্রথম আলাপ হয়েছিল জেয়ার্ড আর জোলির। তারপর ২০০৪ সালে ‘আলেকজান্ডার’ ছবিতে আবার একসঙ্গে কাজ করেছেন জোলি-জেয়ার্ড। সারাক্ষণ জেয়ার্ডের গুণগান গাইতেন জোলি। আর এই বিষয়ে নাকি অবগত ছিলেন জোলির সাবেক স্বামী ব্র্যাড পিট।

শোনা যায়, দু’জনের মধ্যে নাকি প্রায়ই ঝগড়া হতো এই নিয়ে। রীতিমতো অনিশ্চয়তায় ভুগতেন ব্র্যাড। এবার তার সঙ্গে সংসার ভাঙার পর জেয়ার্ড লেটোর প্রতি আবারও আকৃষ্ট হয়েছেন জোলি।

ওদিকে অ্যাঞ্জেলিনার কাছের মানুষদের মতে, বিচ্ছেদের সময় থেকে যতটা মানসিক অশান্তিতে ভুগেছেন, তার থেকে শান্তি খুঁজতেই জেয়ার্ডের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছেন।

বিদেশি প্রতিবেদনের সূত্রমতে, গত সেপ্টেম্বরে ব্র্যাডের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করার পর থেকেই জোলির সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেন জেয়ার্ড। সন্তানদের অভিভাবকত্বের লড়াইয়ের পুরো সময়টাতেও তিনি জোলির পাশে ছিলেন। ফোনেও নাকি তারা নিয়মিত যোগাযোগ রাখতেন। সেই সময়ে লস অ্যাঞ্জেলসে একসঙ্গে ডিনারেও দেখা গিয়েছে দু’জনকে।

উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বরে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের সংসারে ভাঙন ধরে। তারপর থেকেই ছয় সন্তানদের নিয়ে আলাদা বসবাস করছেন জোলি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫