টাঙ্গাইল প্রতিনিধি ॥
‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের এমপি মো. ছানোয়ারহোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার খবরটি সঠিক নয়। নেতা-কর্মীদের ভিড় ও স্লোগানে বিরক্ত হয়ে মন্ত্রী শুধুরাগারাগি করেছেন। যারা ব্যাপারটি নিয়ে মিথ্যা খবর করেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
১৯ ফেব্রুয়ারি রোববার এমনটি জানিয়েছেন সাংসদ মো. ছানোয়ার।
প্রসঙ্গত, রাজশাহীতে কর্মী সভা শেষে ১৮ ফেব্রুয়ারি শনিবার রাতে ঢাকায় ফেরার পথে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনা রিসোর্টে সেতুমন্ত্রী যাত্রাবিরতি করেন। সেখানেই তিনি ক্ষিপ্ত হয়ে সাংসদ ছানোয়ারকে ‘চড় ও ঘুষি’ মারেন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ পায়।
সে সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সংসদ সদস্য সাংসদ ছানোয়ার হোসেন, অনুপম শাহজাহান জয় এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামসহ নেতা-কর্মীরা দলের সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে যমুনা রিসোর্টে উপস্থিত ছিলেন। মন্ত্রী রাত সাড়ে ৮টায় সেখানে পৌঁছানোর পর কর্মীরা স্লোগান ধরলে কাদের বিরক্ত হন এবং স্লোগান থামাতে বলেন।
রিসোর্টের ভেতরে যাওয়ার আধা ঘণ্টা পর ওবায়দুল কাদেরকে ক্ষিপ্ত হয়ে বেরিয়ে আসতে দেখা যায় এবং তখনই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জা
নান।
