Skip to content

যোগী আদিত্যনাথ যেসব মন্তব্য করে বিতর্কিত

বাংলাভূমি ডেস্ক ॥
সম্প্রতি বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিপুল বিজয় পায় ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। কট্টর হিন্দুত্ববাদী অবস্থান এবং মুসলমান বিরোধী মন্তব্যের জন্য পরিচিত হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ শনিবারই লখনৌতে পার্টির বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। কিন্তু কেন তিনি এত বিতর্কিত? কী বলেছিলেন তিনি মুসলিমদের নিয়ে?

নির্বাচনী প্রচারের সময়েও যোগী আদিত্যনাথ বলেছিলেন, সমাজবাদী পার্টির সরকার কেবলমাত্র রাজ্যের কবরস্থানগুলোর উন্নয়ন করেছে। কিন্তু বিজেপি সরকার এলে রামমন্দিরও প্রতিষ্ঠা করবে।

এছাড়া, গতবছর জুন মাসেও তিনি ওই রামমন্দিরের প্রসঙ্গে বলেছিলেন, ‘যেখানে অযোধ্যার বিতর্কিত স্থাপনা ভেঙ্গে ফেলার থেকে কেউ আটকাতে পারে নি, তো মন্দির তৈরি করা কে আটকাবে।’

২০১৬ সালের অক্টোবরে যোগী আদিত্যনাথের আরেকটি বিতর্কিত মন্তব্য ছিল কোরবানি ঈদকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, ‘মূর্তি বিসর্জন দেওয়ার সময়ে সবার মনে হয় পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু কোরবানির ঈদে কাশীতে হাজার হাজার নিরীহ পশু কেটে ফেলা হয় এবং সব পশুদের রক্ত যখন সরাসরি গঙ্গায় গিয়ে পড়ে, তখন দূষণ হয় না?’

২০১৫ সালেই যোগব্যায়াম নিয়ে তিনি মন্তব্য করেছিলেন। তিনি বলেন, যারা যোগব্যায়ামের বিরোধিতা করছে, তাদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিত। সূর্য নমস্কারকে যদি কেউ সম্মান দিতে না পারে, তার সমুদ্রে ডুবে মরা উচিত।’

তবে আদিত্যনাথের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিতর্কিত মন্তব্য হলো, ‘যদি অনুমতি পাই তাহলে দেশের প্রত্যেকটা মসজিদে গৌরী-গণেশের মূর্তি স্থাপন করে দেব। আর‌্যাবর্তে আর্যরা তৈরি হয়েছিলেন, হিন্দুস্তানে আমরা হিন্দু করে দেব। পুরো পৃথিবীতে গেরুয়া ঝা-া উড়বে।’ বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫