Skip to content

বৃষ্টি থামলেই অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি ॥
মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরে জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান ‘অপারেশন হিট ব্যাক’ বৃষ্টির কারণে স্থগিত রয়েছে।

৩০ মার্চ বৃহস্পতিবার সকাল থেকেই মৌলভীবাজারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে সোয়াট টিমের সদস্যরা আবার অভিযান শুরু করবে।

এর আগে ২৯ মার্চ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সোয়াট টিমের সদস্যরা মৌলভীবাজার পৌঁছান। পরে তারা নাসিরপুরে অভিযান শুরু করেন। অভিযান চালানোর সময় প্রচুর গোলাগুলির আওয়াজ শোনা গেছে। তবে রাত সাড়ে ৭টার পর থেকে আর কোনো গুলির শব্দ শোনা যায়নি। রাত ১০টার পর আলোক স্বল্পতার কারণে অভিযান বন্ধ করে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রওশনুজ্জামান সিদ্দিক জানান, নাসিরপুরের অভিযান শেষ হলে বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু হবে।

এদিকে বুধবার বিকেল ৩টায় মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সংলগ্ন কুসুমবাগ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। একই সময়ে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন থেকে পূর্ব দিকে নাসিরপুর গ্রামসহ দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুটি এলাকার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। মানুষের নিরাপত্তার স্বার্থে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫