বিনোদন ডেস্ক ॥
শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। সত্যি সত্যি সহশিল্পী মধুর মিত্তলকে চড় মেরেছেন রাভিনা ট্যান্ডন। তবে ইচ্ছা করে নয়, পরিচালকের কথা অনুযায়ী এমনটা করতে হয়েছে তাকে।
অস্থির সায়েদ পরিচালিত ‘মিত্র’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাভিনা। যার একটি দৃশ্য সঠিকভাবে ফুটিয়ে তুলতে মধুরকে সত্যি চড় মারতে বলেছিলেন পরিচালক।
এ প্রসঙ্গে রাভিনার একটি সূত্র জানান, ‘মধুরকে চড় মারতে গিয়ে কিছুটা অস্বস্তিবোধ করছিলেন বলিউডের এই অভিনেত্রী। পরবর্তীতে পরিচালক তাকে বোঝানোর পর তিনি দৃশ্যটি করতে রাজি হন।’
ওই সূত্র আরও জানান, “যে মধুরকে সত্যি চড় মারা হবে এ কথা জানতেন না তিনি। এ কারণে চড় মারার পর কিছুটা অবাক ও রাগ হয়ে গিয়েছিলেন তিনি ঠিক যেমনটা চেয়েছিলেন পরিচালক। আর সেই মুহূর্তের দৃশ্যটি ধারণ করা হয়। তবে চমকপ্রদ ব্যাপার হলো, একবার নয়, তিনবার চড় মারা হয়েছিলো মধুরকে।”
