Skip to content

আবারও কুমিল্লা সিটির মেয়র বিএনপির সাক্কু

স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

ধানের শীষ প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ আর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা টাউন হল মিলনায়তন থেকে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন ম-ল এ ফলাফল ঘোষণা করেন।

বৃহস্পতিবার দিনভর বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষের পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়।

কুসিকের ১০১টি কেন্দ্রের কেন্দ্রিকভিত্তিক ফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন ম-ল জানান, মোট ১০১টি কেন্দ্রের মধ্যে ‘আগামীকাল শুক্রবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় কুমিল্লা থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করা হবে।’

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১০৩টি ভোটকেন্দ্রের মধ্য ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার চেয়ে দশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

ধানের শীষ প্রতীকে মনিরুল হক সাক্কু ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকে আঞ্জুম সুলতানা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট। সাক্কু ১১ হাজার ৮৫ ভোট বেশি পেয়েছেন। স্থগিত দুটি কেন্দ্রের ৫ হাজার ১৮৩ ভোট রয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪৭ জন আর নারী ১ লাখ ৫ হাজার ১১৯ জন। এই ভোটারদের মধ্যে অন্তত ৩৮ হাজার সংখ্যালঘু ও ৩০ হাজার নতুন ভোটার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫