Skip to content

জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে

স্টাফ রিপোর্টার ॥

মৌলভীবাজার বড়হাট এলাকার জঙ্গিবিরোধী অভিযানের প্রস্তুতি চলছে। পুরো এলাকা ঘিরে এখন পুলিশ ও র‌্যাব সদস্যরা প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে গেছেন। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন সোয়াটের সদস্যরা।

শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে শহরের আবুশাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা বাড়িটির আশপাশ থেকে গুলির শব্দ শোনা যায়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল বড়হাট এলাকায় এসে সেখানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের সরিয়ে দেওয়ার কাজ তদারকি করছেন।

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁরা মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে দোতলা বাড়িটি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখেন।

ওই বাড়ি ঘিরে রাখার পরে সেখানকার তত্ত্বাবধায়কের কাছ থেকে তথ্য নিয়ে বুধবার ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানাটি শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত থেকে আটজনের লাশের অংশ’ পাওয়ার কথা জানায় পুলিশ। পুলিশের ধারণা, গত বুধবার বিকেলেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তারা নিহত হয়। তারা একই পরিবারের সদস্য। গতকাল বিকেলে পুলিশের ‘অপারেশন হিট ব্যাক’ সমাপ্ত ঘোষণা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫