বিনোদন ডেস্ক ॥
‘হিরোপান্তি’ ছবিতেই সকলের দৃষ্টি কাড়েন কৃতি শ্যানন। এরপর শাহরুখের দিলওয়ালে ছবিতে স্ক্রিন শেয়ার করে আলোচনায় উঠে আসেন। নজর কাড়েন দর্শকদের। নতুন প্রজন্মের যে ক’জন বলিউড অভিনেত্রী আলোচনায় আছেন তার মধ্যে কৃতী একজন। অভিনয়ের গুণে জিতে নিয়েছেন দর্শকের মন। সেই সঙ্গে বাগিয়ে নিয়েছেন বড় নির্মাতাদের বিগ বাজেটের সিনেমা।
ওয়ার্ল্ড শোবিজের জনপ্রিয় ম্যাগাজিন ‘ভোগ’ এর এপ্রিল সংখ্যায় কভার পেজে জায়গা করে নিয়ে ফের আলোচনায় ওঠে এলেন কৃতি শ্যানন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তিনি ম্যাগাজিনের কাভার পেইজটি শেয়ার করেছেন। খুব অল্পসময়েই এটি ভাইরাল হয়ে যায়।
কৃতি শ্যানন বর্তমানে ‘রাবতা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এতে তিনি সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করছেন। পাশাপাশি বিগবাজেটের ছবি ‘বাড়েলি কি বারফি’ ছবিতেও সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
