Skip to content

সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্তা নির্বাচিত

সুনামগঞ্জ প্রতিনিধি ॥
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেন গুপ্তা ৯৫ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু  ৪২ হাজার ১৫৬ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে প্রিজাইডিং অফিসার এবং স্থানীয়ভাবে এ তথ্য জানা গেছে।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

উপ-নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার ছিলেন। কিন্তু ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১২৫টি। ব্যালট পেপার ছেঁড়াসহ নানা কারণে ৭৯৪টি ভোট বাতিল করা হয়েছে। দিরাই-শাল্লায় দুই উপজেলায় ভোট কেন্দ্র ছিল ১১০টি।

৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর এই আসনে উপ-নির্বাচন ঘোষণা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫