Skip to content

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রদল নেতা নিহত

জেলা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও জেলা ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

নিহতরা হলেন-জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি ভূঁইয়া।

বুধবার (৫ এপ্রিল) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে জুয়েল ও রনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় জুয়েল ও রনি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান জুয়েল।

সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫