Skip to content

অনিয়ম-দুর্নীতি > এইচএসসি পরীক্ষায় বসতে পারেনি ৬২ শিক্ষার্থী

বাংলাভূমি ডেস্ক ॥
সব পস্তুতি শেষ করেও এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি উত্তরার সানরাইজ কলেজের ৬২ শিক্ষার্থীর। অভিযোগ উঠেছে, বেশি টাকা নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় এক অভিভাবকের মামলার পরিপ্রেক্ষিতে সোমবার গ্রেপ্তার হন কলেজ অধ্যক্ষসহ তিনজন। বন্ধ হয়ে গেছে কলেজের কার্যক্রম।

এইচএসসি পরীক্ষারা পুরো প্রস্তুতি ছিলো মাসুদ রানার। কলেজ কর্তৃপক্ষে নিশ্চয়তা সাপেক্ষে তিনি নির্ভার ছিলেন। কিন্তু শেষ মুহূর্তেও মেলেনি হলে ঢোকার পাস। রানার মতো একই অবস্থার শিকার অন্তত ৬২ শিক্ষার্থীর। পরীক্ষায় অংশ নেয়ার নিশ্চয়তা দিয়ে এদের প্রত্যেকের কাছ থেকে নেয়া হয় দেড় থেকে দুই লাখ টাকা করে।

প্রবেশপত্র না পাওয়া আরেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের বাবা মতিউর রহমানও শঙ্কিত ছেলের ভবিষৎ নিয়ে।

অভিযোগ আছে, অন্য প্রতিষ্ঠানের টেষ্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এইচএসসিতে অংশ নেয়ার নিশ্চয়তা দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেয় সানরাইজ কলেজ কর্তৃপক্ষ। গত বছরও এই ধরনের প্রতারণার অভিযোগ উঠে উত্তরার আরো একটি কলেজের বিরুদ্ধে। ইনডিপেন্ডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫