Skip to content

হাসপাতালে বিনোদ খান্না

বিনোদন ডেস্ক ॥

হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্না। ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘অমর আকবর অ্যান্থনি’খ্যাত তারকার ছেলে রাহুল খান্না।

এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘পানি স্বল্পতাজনিত সমস্যার (ডিহাইড্রেশন) কারণে শুক্রবার (৩১ মার্চ) বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সবকিছু ঠিক আছে। আগের থেকে অনেকটা সুস্থ আছেন বাবা। খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

এদিকে, বিপদে বাবার পাশে থাকার জন্য হাসপাতাল কর্মী ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

১৯৪৬ সালের ৬ অক্টোবর জন্মগ্রহন করেন বিনোদ খান্না। ৪৫ বছরের ক্যারিয়ারে ১৪১টি ছবিতে অভিনয় করেছেন ৭০ বছর বয়সী এই অভিনেতা। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘অমর আকবর অ্যান্থনি’, ‘মেরি আপনে’, ‘মেরি গাঁও, মেরি দেশ’, ‘ইনকার’, ‘আচানক’, ‘কুরবান’, ‘ইমতিহান’ প্রভৃতি। শুধু বলিউড নয়, পাকিস্তানি ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের এই তারকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫