Skip to content

তিন কন্যার বৈশাখ

বিনোদন ডেস্ক ॥

লোক ধাঁচের গান গেয়ে নিজস্বতা প্রমাণ করেছেন তারা। বৈশাখে একাধিক অ্যালবামে পাওয়া যাবে তিন কন্যা বিউটি, সালমা ও ঐশীর গান। একই অ্যালবামেও পরপর শোনা যাবে তাদের কণ্ঠ।

অ্যালবামের নাম ‘আনন্দের গান ৪’। প্রকাশ করবে সংগীতা। তারেক আনন্দের কথায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বিউটি, সালমা ও ঐশী। গানের শিরোনাম ‘প্রেমসাধনা’, ‘সুখের বাত্তি’ ও ‘জীবনচাকা’। সব গানের সুর সংগীত করেছেন সজীব দাস।

নিজের গান নিয়ে বিউটি বলেছেন, ‘আমার কণ্ঠে যে ঢঙ্গের গান শুনতে চান ঠিক সেরকমই হয়েছে গানটি। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

সালমা বলেন, ‘গানটি গেয়ে অনেক ভালো লেগেছে। শ্রোতাদেরও মন ভরবে।’

ঐশী বললেন, ‘আমার গানের কথা, সুর ও সংগীত এক কথায় অসাধারণ। আমি আমার সর্বোচ্চ দিয়ে গেয়েছি।’

সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস জানান, এর আগে ফোক গান নিয়ে তেমন কাজ করেননি তিনি। সব মিলিয়ে তার চেষ্টা বৃথা যাবে না, এমনটাই মনে করেন সজীব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫