Skip to content

জাসির রানী কঙ্গনা হাজির

বিনোদন ডেস্ক ॥

ব্রিটিশদের হাত থেকে ভারত রক্ষা করতে খুব শিগগিরই জাসির রানী হাজির হচ্ছেন কঙ্গনা রনৌত। তবে সেটি বাস্তবে নয়, রূপালি পর্দায়। রানী লক্ষ্ণীবাঈয়ের জীবনী নিয়ে তৈরি ‘মনিকরনিকা: দ্য কুইন অব জাসি’ ছবিতে এমন চরিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে।

তবে রানী লক্ষ্ণীবাঈ রূপে ‘কুইন’খ্যাত এই তারকাকে কেমন দেখাবে তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিলো ভক্তদের মধ্যে। অবশেষে তা শেষ হলো। লক্ষ্ণীবাঈ রূপে হাজির হয়েছেন কঙ্গনা।

সম্প্রতি অর্ন্তজাল দুনিয়ায় কঙ্গনার একটি স্কেচ ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে, ছোট চুল, মাথায় পাগড়ি, নাকে নাকচাবি, কপালে তুরবান (টিপ) ও কানে দুল পড়ে সাজগোজ করে রয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

‘মনিকরনিকা: দ্য কুইন অব জাসি’ পরিচালনা করছেন রাধা কৃষ্ণ জাগারলামুড়ি। জুনের প্রথম সপ্তাহে এর দৃশ্যধারণ শুরু হবে। এজন্য অশ্ব (ঘোড়া) চালোনার প্রশিক্ষণ নিচ্ছেন কঙ্গনা। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫