বিনোদন ডেস্ক ॥
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা শাকিব খানের শারীরিক অবস্থা ভালো না থাকার কারনে হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে। এদিকে শাকিব খানকে দেখার কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে গেছেন তাঁর স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালে যান অপু। এর পর কেবিনে শাকিবকে দেখার পরপরই বেরিয়ে যান তিনি।
দেখাগেছে, বোরখা পরে হাসপাতালের সামনে গাড়ি থেকে নামেন অপু। পরে শাকিব খানের বন্ধু ও প্রযোজক মো. ইকবাল কেবিনে নিয়ে যান অপুকে। তবে কেন অপু চলে গেছেন সে বিষয়ে জানা সম্ভব হয়নি।
শাকিব খান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কাল পয়লা বৈশাখেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু বৈশাখের ঠিক আগের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢালিউডের এই অভিনেতা।
