Skip to content

আফ্রিদির দাবি মেনে নিল পিসিবি

স্পোর্টস ডেস্ক ॥
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছুদিন হলো। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট এখনো খেলে যাচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দীর্ঘদিন পাকিস্তানের জাতীয় দলে খেলা আফ্রিদির দাবি ছিল যেন বোর্ড থেকে তাকে ‘আনুষ্ঠানিক’ বিদায় দেয়া হয়।
অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে। শহীদ আফ্রিদিকে ‘আনুষ্ঠানিক’ বিদায় জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবর্ধনা দেওয়া হবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা মিসবাহ-উল-হক ও ইউনিস খানকেও।
পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে লাহোরে এ ব্যাপারে আফ্রিদির কথাও হয়েছে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে সম্মানের সঙ্গে কীভাবে বিদায় দেওয়া যায়, সে বিষয়ে কথা বলেছেন দুজন।
শুক্রবার এক টুইট বার্তায় আফ্রিদির সঙ্গে কথা বলার ব্যাপারটি নিশ্চিত করেছেন শেঠি, ‘আমাদের একমাত্র হিরো লালা (আফ্রিদির ডাকনাম)। এই মাত্র আমাদের কথা হলো। আমরা একটা সময় নির্ধারণ করেছি। আবারও আমরা বসব এবং দারুণ একটা বিদায় তাঁকে কীভাবে দেওয়া যায়, সেটা নিয়ে কথা বলব।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫