Skip to content

যাত্রাবাড়ীতে গণধর্ষণের শিকার দুই বোন, আটক ৩

স্টাফ রিপোর্টার ॥
যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় দুই মামাতো-ফুফাতো বোন গণধর্ষণের শিকার হয়েছে। শনিবার রাত ১০টার দিকে নবীনবাগ এলাকার পাশের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার দুই বোন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। শনিবার ভোররাতেই ওই দুই বোনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, নবীনবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনে স্থানীয় রিফাত, রাব্বী, ইয়াছিনসহ ৪ জন রাত ১০টার দিকে ওই দুই বোনকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। এসময় ইয়াছিন নামে একজনকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নূরজাহান জানান, দুই বোনকে ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ইয়াছিন পাটোয়ারী (২০) ধর্ষণের সঙ্গে যুক্ত। বাকি দুজন হলো আইনউদ্দীন ও আব্দুস সালাম। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫