Skip to content

ইলিয়াস আলী নিখোঁজের ৫ বছর আজ

স্টাফ রিপোর্টার ॥

বিএনপির নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের পাঁচ বছর পূর্ণ হচ্ছে আজ (১৭ এপ্রিল)। এখনো তাকে ফিরে পাওয়ার আসায় মুখিয়ে আছেন তার স্বজনরা। এই অপেক্ষার প্রহর শেষ হয়ে ইলিয়াস আলী ফিরে আসবেন সেই বিশ্বাস স্ত্রী ও সন্তানদের।

সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হন।

ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের লন্ডনে একটি কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন। এখন ফাইনাল ইয়ারে রয়েছে। ছোট ছেলে লাবিব সারার অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করছে। আর একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারাও তাদের বাবার ফিরে আসবে সেই অপেক্ষায় আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫