Skip to content

২ অথবা ৪ মে এসএসসির ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥

আগামী ২ অথবা ৪ মে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই উল্লেখিত তারিখের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) রুহী রহমান।

তিনি আরও বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। আগামী ৪ মে ৬০ দিন পূর্ণ হবে। বিগত বছরের মতোই এবারও ৬০ দিনের আগে ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ শেষ হয়েছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫