Skip to content

আইপিএইচ সড়কের বেহাল দশা, ভোগান্তিতে পথচারীরা

বাংলাভূমি ডেস্ক ॥
এটা কোন গ্রামের দৃশ্য নয় রাজধানীর চিত্র। ব্যস্ত এই জনবহুল এলাকা মহাখালী আইপিএইচ সড়ক নামে পরিচিত। প্রতিদিন হাজার মানুষের পথ চলা এ রাস্তা দিয়ে। দুর্ভোগের যেন শেষ নেই এ মানুষগুলোর। এক যুগের ও বেশি সময় ধরে কোন প্রকার সংস্করণ করা হয়নি এই সড়কের।

প্রায় ১৪ বছর ধরে এই রাস্তার কোন কাজ করা হয়নি। ১৪ বছর আগে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) ভবনটি উদ্বোধনকালে ২ দিনের মধ্যে রাস্তাটি ঠিক করা হয়। কিছু দিন পর আবার আগের মত হয়ে যায় রাস্তার অবস্থা’- এমন অভিযোগ করেন অটো চালক দুলাল।

তিনি বলেন, ‘এ রাস্তা দিয়ে অনেক রোগী ও চাকুরী করা মানুষ যাতায়াত করে। অনেক সময় অটোরিক্সা গর্তে পড়ে অনেকের হাত পা ভেঙ্গে গুরুতর আহত হয়।’ আমরা কিছু দিন আগে ২০০ টাকা করে সব অটো রিকশা চালক চাঁদা তুলে রাস্তার কিছু কাজ করেছিলাম এখন আবার আগের মত হয়ে গেছে।

অষ্টম শ্রেণীর ছাত্র আশিক বলেন, রাস্তায় যে পানি জমে থাকে দুর্গন্ধে হাঁটা যায় না, অসুস্থ হয়ে পড়ি মাঝে মাঝে। চলতি বছরে এই রাস্তাটি সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়। এ পর্যন্ত রাস্তাটির জন্য দু’বার বাজেট করা সত্ত্বেও কোন প্রকার কাজ করা হয়নি। এমনটাই জানান এলাকা বাসী।

আক্ষেপের সাথে দোকান মালিক শহীদ বলেন, ‘ভোটের আগে মেয়র আনিসুল হক এখানে আসে। আমাদের আশাও দেন এ রাস্তা তিনি ঠিক করে দিবেন। এখানে যে কমিশনার উনিও এখানকার ভোটেই কমিশনার হয়। সবাই সব কিছু পায়, কিন্তু আমাদের দেখার কেউ নাই।’

আইপিএইচ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শহীদুল করিম খান বলেন, ‘এখানে সমস্যার কোন শেষ নেই। গ্রামের কোন রাস্তার বর্তমান অবস্থাও এমন না। কাচা রাস্তা থাকতে পারে কিন্তু এমন করুণ অবস্থা নাই। প্রতিদিন এ রাস্তা দিয়ে প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী ভোগান্তি নিয়ে চলাফেরা করতে হয়। মৌখিক ভাবে আমরা অনেকবার অভিযোগ করি, তারপরও কোন প্রকার ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫