Skip to content

ভারতের সেনাবাহিনীকে হামলার জন্য তৈরি থাকার নির্দেশ

বাংলাভূমি ডেস্ক ॥

যেকোনও হামলার জন্য সেনাবাহিনীকে তৈরি থাকতে নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। গতকাল বুধবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেটলি। সেই বৈঠকেই সেনাবাহিনীর কর্তাদের নির্দেশ দেন তিনি।

জেটলি বলেন, পরিস্থিতি ক্রমশ জটিল করে তুলছে পাকিস্তান। সীমান্ত পার করে যেকোনও সময় জবাব দিতে হবে। তার জন্য সেনাবাহিনী যেন তৈরি থাকে।

সম্প্রতি ভারতের দুই সেনাকে খুন করে পাকিস্তান। পাশাপাশি ওই সেনাদের দেহ ছিন্নভিন্ন করা হয়। এদিন সেই ঘটনার দুঃখ প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই ঘটনার জবাব পাকিস্তানকে কড়া হাতেই দেওয়া হবে। পাশাপাশি সীমান্তের এপারের গ্রামবাসীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে কথা হয়৷

সেনা কর্তাদের কাছে অরুণ জেটলি জানতে চান, পাকিস্তান হঠাৎ হঠাৎ করে হামলা করলে সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা আদৌ থাকছে কিনা। এই বিষয়ে সেনাবাহিনীর কর্মকর্তরা প্রতিরক্ষামন্ত্রীকে বলেন, হামলা হলেই গ্রামবাসীদের সেনা বাঙ্কারে রেখে দেওয়া হয়। বৈঠকে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির সেনাবাহিনীর প্রথম সারির কর্মকর্তারা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫