Skip to content

নিজ স্বার্থে ভারতের উচিত চীনের প্রকল্পে থাকা

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইউরোপের সঙ্গে এশিয়ার সংযোগ স্থাপনের লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়ান বেল্ট ওয়ান রোড (ওবিওআর) বা বেল্ট রোড ইনিশিয়েটিভ (বি আরআই) প্রকল্প হাতে নিয়েছেন। অর্থনৈতিক উন্নয়নের জন্যই চীন এ প্রকল্প নিয়েছে বলেই দাবি করছে। তবে শুরু থেকেই ভারত এ প্রকল্পে বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ জায়গা পাকিস্তান। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে একটি অর্থনৈতিক করিডোর যাবে চীন পর্যন্ত। এ করিডোরের কারণে ভারতের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেই তাদের যত আপত্তি। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত এ প্রকল্পের সঙ্গে থাকলে লাভ ছাড়া ক্ষতি হবে না। অর্থনৈতিকভাবে লাভবান হবে তারা।

সম্প্রতি চীন বি আরআই প্রকল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। এ সম্মেলনে যোগ দেয়নি ভারত। কেন যোগ দেয়নি তার কারণও স্পষ্ট করেনি তারা। তবে ভারতের পররাষ্ট্র সচিব এ জয়শঙ্কর বলেছেন, ‘আলোচনা ছাড়াই’ চীন এ প্রকল্প হাতে নিয়েছে। কাজেই তাদের আয়োজনে অংশ নেব কি নেব না সেটা আমাদের সিদ্ধান্ত।

চীন পাকিস্তানের ইকোনমিক করিডোর (সিপিইসি) সম্পর্কে দিল্লি বলেছে, ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবহেলা কোনো দেশই মেনে নিতে পারে না।  অর্থনৈতিক দায়িত্ববোধের বিষয়টি মাথায় রেখেই যোগাযোগ ¯’াপনের কাজ করতে হয়।’

বিশ্লেষকরা বলছেন, ভারতের আপত্তি জানানোর আগে বি আরআই প্রকল্প সম্পর্কে, কী লক্ষ্যে এ কাজ করছে চীন তা ভালোভাবে জানতে হবে। ইরোপের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়তে তারা এ কাজ করছে। এখানে পাকিস্তানকে এত গুরুত্ব দেওয়া ঠিক হচ্ছে না ভারতের। পাকিস্তান ইস্যুকে তাদের ‘সাইডশো’ হিসেবেই বিবেচান কার উচিত। এ প্রকল্প করতে পারলে এ অঞ্চলের চীনের আধিপত্য আরো শক্ত হবে ঠিকই, কিন্তু এটা থেকে অর্থনৈতিকভাবে সব দেশই লাভবান হবে। এ প্রকল্পের দীর্ঘমেয়দি একটা প্রভাব আছে। এটা ভারতকে মাথায় রাখতে হবে। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা ঠিক হবে না।

ভারত হয়তো বি আরআই প্রকল্পে কাজ বন্ধ করতে পারবে না। তবে নানা ভাবে বাধা দিতে পারবে। আর সে কাজটিই তারা করে যাচ্ছে। কিন্তু তাদের মনে রাখতে হবে এতে ক্ষতি হচ্ছে তাদের নিজেদের।

ভারতের আপত্তির জন্য পাকিস্তান, শ্রীলঙ্কা ও অন্যান্য দেশের সঙ্গে থাকা ভূ-রাজনৈতিক কারণ জড়িত বলেই ধরে নেওয়া হচ্চে। তবে এ প্রকল্প ভূ- রাজনীতি নয়, অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট। ভারত নিজেকে এ প্রকল্প থেকে বের করে নিলে স্বাভাবিকভাবেই তাদের ব্যবসা-বাণিজ্য হুমকির মুখে পড়বে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫