Skip to content

গাজীপুর পোশাক কারখানার শতাধিক শ্রমিককে হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর জেলার কাশিমপুরের নয়াপাড়ায় প্রচন্ড গরমের কারণে পাঁচটি পোশাক কারখানার প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনার পর কারখানারগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

গণহারে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো হলো কটন ক্লাব (বিডি), তাসনিয়া, মাল্টিসেফ ও আলিম গ্রুপের দু’টি কারখানা।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, সকালে কাজে যোগ দেওয়ার পর সকাল ৯টার দিকে হঠাৎ করে ওই পাঁচ কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠনো হয়। পরে কর্তৃপক্ষ বুধবারের জন্য কারখানাগুলো ছুটি ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫