স্পোর্টস ডেস্ক ॥
পারলো না বার্সেলোনা। এমন কি নেইমারের প্রচেষ্টাও বিফলে গেলো। ব্রাজিলিয়ান বিস্ময় বালক ভিনিসিয়াস জুনিয়রকে দলে ভেড়ালো রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসের বয়স সবে ১৬ বছর। কিন্তু এরই মধ্যে নিজের ফুটবল দ্যুতি দিয়ে দর্শক ও বিশেষজ্ঞদের মুগ্ধ করেছের ব্রাজিলের এ তরুণ ফরোয়ার্ড। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৯ ম্যাচে করেছেন ২২ গোল। ম্যাচের চেয়ে তিন গোল বেশি। ২০১৭ সালে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপে সর্বোচ্চ গোলদাতা ভিনিসিয়াস। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও গেছে তার ঝুলিতে। তার এমন দুর্দান্ত নৈপুণ্য দেখে স্বভাবতই ইউরোপের বেশ কয়েকটি ক্লাব তার প্রতি আগ্রহী ছিল। এরমেধ্য অন্যতম ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাকে বার্সেলোনায় ভেড়ানোর জন্য স্বদেশি তারকা নেইমারও চেষ্টা করেছেন বলে খবরে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত লা-লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জয় হলো। তারা তাকে ৪৫ মিলিয়ন পাউন্ডে চুক্তিবদ্ধ করেছে। তবে সব নিয়মতান্ত্রিকতা শেষ করে তিনি রিয়ালের খেলোয়াড় হবেন আগামী বছর ১লা জুলাই থেকে। তবে রিয়াল মাদ্রিদের পরিকল্পনা- ভিনিসিয়াস ২০১৯ সালের জুলাই পর্যন্ত তার বর্তমান ক্লাব ফ্লামেঙ্গোতে থাকুক। তখন তার বয়স হবে ১৮ বছর। তখন তারা তরুণ এ প্রতিভাকে নিজেদের দলে নিয়ে আসবে। ফ্লামেঙ্গোয় তিনি চলতি বছরে যোগ দিয়েছেন। ক্লাবটির হয়ে মাত্র দুই ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু গোল করতে পারেননি।
ব্রাজিলের বিস্ময় বালক ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে
আপডেট :May 24, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
