স্টাফ রিপোর্টার ॥
কারা কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র এ গোলাবারুদ মজুদ করেছে তা শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক। শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৫ নম্বর সেক্টরে এক প্রেস ব্রিফিংয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শহীদুল হক বলেন, বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কোনো অপরাধী চক্র এই বিপুল পরিমাণ অস্ত্র গোরাবারুদ এনে থাকতে পারে। এরই মধ্যে এক ব্যক্তি আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে। ঐ ব্যক্তির তথ্যের ভিত্তিতে এই সব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই চক্রের হাতে আরো অস্ত্র-গোলাবারুদ আছে কিনা খুঁজে দেখা হচ্ছে। কারা কী কারণে কী উদ্দেশ্যে এই গোলাবারুদ মজুদ করেছে তা শিগগিরই জানা যাবে।
আইজিপি বলেছেন, রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬২টি এসএনজি, ৫১টি ম্যাগাজিন, ৫টি পিস্তল, ২টি ওয়াকিটকি, ২টি রকেটরঞ্চার, ৫৪টি গ্রেনেড, বিপুল পরিমাণ গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, ডেটোনেটর ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এগুলো ব্যাগে ভরে একটি ডোবায় লুকিয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, এরই মধ্যে এক ব্যক্তি আমাদের হাতে গ্রেফতার হয়েছে। ওই ব্যক্তির তথ্যের ভিত্তিতে এই সব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই চক্রের হাতে আরও অস্ত্র-গোলাবারুদ আছে কিনা খুঁজে দেখা হচ্ছে।
