Skip to content

পরীক্ষায় নকল ঠেকাতে ইথিওপিয়াতে ইন্টারনেট বন্ধ

স্টাফ রিপোর্টার ॥

পরীক্ষায় নকল ঠেকাতে ইথিওপিয়াজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের এক মুখপাত্র। বিবিসি।

ইথিওপিয়ার গর্ভনমেন্ট কমিউনিকেশন অ্যাফেয়ার্সের মোহাম্মদ সায়িদ রয়টার্সকে বলেছেন, গতবছর পরীক্ষায় যে অবস্থা হয়েছিল, এ বছর সে দশা ঠেকাতেই ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।

এরআগে ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করেছিল ইথিওপিয়া।

অক্টোবরে সরকারবিরোধী আন্দোলনের পর থেকেই ইথিওপিয়াতে জরুরি অবস্থা জারি রয়েছে। গতবছর কয়েক সপ্তাহের জন্য মোবাইল সেবাও বন্ধ করা হয়েছিল দেশটিতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫