Skip to content

‘বাড়ি ছাড়ব না’

স্টাফ রিপোর্টার ॥

গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি নিয়ে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ হয়ে যাওয়ার পরও বাড়িটি ছাড়বেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আমি বাড়ি ছাড়ব না। এটা আমার এবং মালিকের বিষয়। এটা সরকারের কোনো বিষয় নয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিমির সভাপতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রোববার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এরআগে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ করে দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

গত ৩১ মে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫