Skip to content

না. গঞ্জে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল-৫ নম্বর সেক্টরে উপশহর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানায় গ্রেফতার চার আসামিসহ ছয় জনের নাম উল্লেখ করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বাদি হয়ে অস্ত্র ও বিস্ফোরক ধারার আইনে মামলাটি দায়ের করেন।
শনিবার রাতে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামির হচ্ছেন- রাসেল, শরিফুল, শাহীন ওরফে সানা, শান্ত, কাতারে অবস্থানরত হৃদয় ও মুরাদ।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বাচলে ডোবা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনায় নয়, বরং যে সব আসামির হেফাজত থেকে আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটটি অস্ত্রের মধ্যে একটি শরিফুলের বাসা থেকে, দুটি শরিফুলসহ অন্য আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ব্লু সিটি থেকে এবং পাঁচটি গতকাল শনিবার বিকালে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী শীতলক্ষ্যা নদী উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জুন) মধ্যরাত থেকে রূপগঞ্জে অভিযান চালিয়ে ৬২টি এসএনজি, দুটি রকেট লঞ্চার, বেশ কয়েকটি গ্রেনেড, ডেটোনেটর, বোমা তৈরির বিস্ফোরকসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

গত বছর রাজধানীর দিয়াবাড়ির একটি জলাধার থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে রূপগঞ্জের এসব ব্যাগ ও অস্ত্রের ধরনে মিল রয়েছে বলেও জানায় পুলিশ। একই চক্রের হাতে এসব অস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫