Skip to content

পাসপোর্ট দালাল চক্রের ১৫ জনকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট দালাল চক্রের ১৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব জানায়, শেরেবাংলা নগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন। দালাল চক্রের ১৫ সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আহাদ উল্লাহ (৩৬), ইশতিয়াক ইসলাম (২৮), স্বপন মিয়া (৩৭) ও মো. হেলাল (৪৫) এর একমাসের, আসাদুল হুদা (৪৭) , মো. ওয়াহিদ হোসেন বাবু (৩৭), শামীম সিকদার (৪০), মো. দেলোয়ার হোসেন ও রেজাউল ইসলাম এবং মো. ফারুক সরকার ও মো. নাসির মোল্লা নামে দুই দালালের দশদিনের এবং মো. কামাল হোসেন ও শাহীন মোল্লা ও মোসা. নয়ন তারাকে সাত দিনের কারাদণ্ড দেন। এছাড়াও মোসা. মিনুকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫